হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ ২০২১ উদযাপন

  আমাদের অর্জনঃ২৩ নভেম্বর ২০২১

হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ ২০২১ উদযাপন সম্প্রীতি ও বন্ধুত্ব স্থাপনেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে :

বাংলাদেশ বন্ধু সমাজ পৃথিবীর সকল মানুষ হিংসা বর্জন করে পারস্পরিক ভেদাভেদ ভুলে সংঘাত ও কলহমুক্ত উৎসবমুখর পরিবেশে অন্তত একটা দিন অতিবাহিত করলে সম্পর্ক উন্নয়ন ও বন্ধুত্ব স্থাপনে পৃথিবীতে সম্প্রীতি ও বন্ধুত্বের যুুগের আগমন ঘটবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই সূচনায়  (২৩ নভেম্বর ২০২১) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ বলেন, ২৩ নভেম্বর হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস জাতীয় ও আন্তর্জাতিক ভাবে দেশ ও বিশ্ব বাসীর পালন করা উচিত। এফ. আহমেদ খান রাজীব আরো বলেন, বন্ধু সমাজের সভাপতি স্বাগত বক্তব্যে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর কৃতজ্ঞতা প্রকাশ দিবস সূচনায় ও প্রস্তাবনা আজ আনুষ্ঠানিক ভাবে করেছেন, আমি এই ঐতিহাসিক প্রস্তাবকে স্বাগত জানাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আগামী ৩১ ডিসেম্বর জাতীয়ভাবে কৃতজ্ঞতা প্রকাশ দিবস  পালন করার উদ্যোগ নিন। সুপথের আহ্বানে দেশব্যাপী বন্ধুত্ব স্থাপনে হিংসা বর্জনে সত্য ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বন্ধু সমাজ যে কাজ করে চলেছেন এক সময় তা ইতিহাস হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব। ‘মানুষের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য’ এমন মন্তব্য করে রাজীব খান বলেন, হিংসা-বিদ্বেষ-অহংকার পরিত্যাগ করে ভ্রাতৃত্ব-বন্ধুত্ব-সৌহার্দের মিশ্রণে সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *