২০২০-২১ অর্থবছরের সেরা করদাতা সম্মাননা স্মারক পেলেন|: আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন

   আমাদের অর্জনঃ২৬ নভেম্বর ২০২১

২০২০-২১ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। ২০০৬ সাল থেকে চালু হওয়া ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদানে এ বছর জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ এর বিধান অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৭৫ জন ব্যক্তি ও ৫৪টি প্রতিষ্ঠানসহ মোট ১৪১টি ট্যাক্সকার্ড প্রদান করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সেরা করদাতা আনোয়ারা হোসেন ও এম এ হায়দার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের এগিয়ে যেতে অনেক কাজ করতে হবে। আপনার সম্পদে গরিবের হক আছে। আপনারা যে অর্থ কর হিসেবে দেন তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে। আসুন সুবর্ণজয়ন্তীতে আমরা একটু একটু করে দেশ গঠনে অংশগ্রহণ করে সোনার বাংলা গড়তে এগিয়ে আসি।

সেরা করদাতা সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড পেলেন আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনর হাতে  সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড  তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *