মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের অর্জন ১৬ ডিসেম্বর ২০২১

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  প্রধান অতিথি গীতিকার ও সুরকার বিশিষ্ট সমাজসেবক বঙ্গমাতা  সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম বলেন  

৯ মাসে আমাদের স্বাধীনতা অর্জিত হলো—পৃথিবীর ইতিহাসে এটি বিরল। কিন্তু এর পেছনেও অনেক গল্প ছিল, ছিল অনেক বিশ্ব রাজনৈতিক চাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। পূর্ণ হলো স্বাধীনতার ৫০ বছর।

এই দিনটি বাঙালি জাতির জীবনে সর্বোচ্চ গৌরবের একটি অবিস্মরণীয় দিন। আজকের এই দিনে বিশ্বের মানচিত্রে উদিত হয় নতুন একটি সার্বভৌম দেশ—বাংলাদেশ ৩০ লাখ শহিদের বুকের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা।

শেখ শাহ আলম আরও বলেন বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ কে আমি অনেক ভালোবাসি আমি সব সময় আপনাদের পাশে আছি।

বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী মোঃ  শাহাদাত হোসেন,   আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি আব্দুস সালাম চৌধুরী,উক্ত অনুষ্ঠানে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  মহান  বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি নৃত্য জাদু প্রদর্শনী ও  পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *