মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী বিএনপি’র বর্ণাঢ্য  শোভাযাত্রা

আমাদের অর্জন ১৯ ডিসেম্বর ২০২১

 

মহান বিজয় দিবস ও  বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করে বিএনপি। 

দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলটির বিজয় শোভাযাত্রা শুরু হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন।  তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে সেটি আবার একই পথে কাকরাইল, বিজয়নগর নাইটিঙ্গেল মোড়, পল্টন, ফকিরের পুল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রার প্রথম সারিতে ছিল জাতীয়তাবাদী মহিলা দল, এরপর মুক্তিযোদ্ধা দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা, তাঁতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা ঢাক–ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।

শোভাযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ শোভাযাত্রা সফল করার লক্ষে উপস্থিত ছিলেন সাবেক  বহিস্কৃত ১২ জন  ছাত্রদল নেতা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *