আমাদের অর্জন:
বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলরের আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস আই ফারিয়া’দের উপর সন্ত্রাসী হামলা।
ঢাকা মহানগর দক্ষিণ ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস আই ফারিয়াদের ওপর সন্ত্রাসী হামলা কারীদের দ্রুত বিচারের দাবিতে ৩০ মে২০২২ সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
রাজধানীর বংশালে মিল্লাত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা করা হয়। সমাবেশে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটি, অবিভাবক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এস আই ফারিয়াদ মিল্লাত উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৪ মে মিল্লাত উচ্চ বিদ্যালয়ে দক্ষিণ সিটির ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলায় ফারিয়াদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাই কাউন্সিলর আবু সাঈদসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
বর্তমান কাউন্সিলর আবু সাঈদ তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সমাবেশে এস আই ফারিয়াদের মামা মনোয়ার হোসেন জয়ফুল বলেন, ফারিয়াদ বিদ্যালয়ের কমিটির সভাপতি হিসেবে সুনামের সঙ্গে স্কুল পরিচালনা করে আসছেন। কিন্তু কাউন্সিলর আবু সাঈদ তার আধিপত্য বিস্তার ও নিজের লোকজনকে স্কুলের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করতে উদ্দেশ্যমূলকভাবে তার ওপর হামলা করেছে। ওই দিন কাউন্সিলর আবু সাঈদের সঙ্গে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ আরও ২০ থেকে ২৫ জন হামলায় অংশ নেয়।
ফারিয়াদ পরিবারের সদস্য পাপু হোসেন বলেন, এস আই ফারিয়াদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার উপর হামলার ঘটনায় আমরা পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ফারিয়াদের ওপর হামলার বিষয়ে সঠিক তদন্ত করে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
উক্ত হামলার বিষয়ে কাউন্সিলরের সাথে একাধিকবার মুঠোফোনে ফোন দিলে মোবাইল তিনি রিসিভ করেননি।