হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই —– মোঃ জাকির হোসেন খান

আমাদের অর্জন:

হারিয়েছে মোঃ তামিম নামে একটি ছেলে গত রোববার ১২ জুন বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রাজাপুর গেলে অদ্যবধি  কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঝালকাঠি: রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মোঃ জাকির খান এর পুত্র  মোঃ তামিম বয়স ১৪ বছর গায়ের রং কালো উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি গত রোববার ১২ জুন ২০২২ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি শুক্রবার ১৭ ই জুন সকাল ৯টায় তামিম এর পিতা মোঃ জাকির খানের মোবাইলে একটি ফোন আসে এস.আই ফাহিম নামে পরিচয় দিয়ে তিনি  বলেন আপনার ছেলে আমার কাছে আছে খুবই অসুস্থ ওকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছি, খুবই অসুস্থ শরীরে রক্ত নেই বললেই চলে জরুরী ভিত্তিতে রক্ত দরকার আপনারা দ্রুত কিছু টাকা পাঠান  এবং সাথে করে আরো ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে আসেন আপনার ছেলেকে নিয়ে যান আমি মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস.আই ফাহিম আপনারা এসে আমার এই নাম্বারে ফোন দিবেন রাজাপুর থেকে মাওয়া যাওয়ার পথে তার সাথে মোবাইলে বেশ কয়েক বার কথা হয়। মাওয়া নদী পার হয়ে ওপার ঘাটে ওঠার পর তার ফোনে অনেক চেষ্টা করা সত্ত্বেও আর কোন যোগাযোগ করা যায়নি নম্বরটি বন্ধ, বিষয়টি মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে জানানো হলে তিনি বলেন এরকম হাজারো ঘটনা হাজারো অভিযোগ নিয়ে বিভিন্ন মানুষ আসে আসলে বিষয়টি সম্পূর্ণ ধোঁকাবাজি প্রতারণার মাধ্যমে এভাবেই অনেকের কাছ থেকে টাকা  হাতিয়ে নিচ্ছে । আপনারা তার চেয়ে আপনাদের থানায় গিয়ে একটা ডায়েরি করার পরামর্শ দেন, এবং তারা  ঝালকাঠি রাজাপুর কাঠালিয়া ভান্ডারিয়া পিরোজপুর সহ তাদের সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ না পেয়ে মোঃ তামিম এর পিতা মোঃ জাকির হোসেন খান বিষয়টি রাজাপুর থানা’কে অবহিত করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিডিনং ৯২০/তারিখ: ১৮-৬-২০২২

মোঃ জাকির হোসেন খান বলেন যদি কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন মোবাইলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মোঃ জাকির হোসেন খান, মোবাইল ০১৭৮৭০০৬২০১, মোঃ কালাম খান ০১৯১৫৫৮০০৮৭,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *