গাড়ি দুর্ঘটনার কবলে বিয়ের পাত্র বরুণ ধাওয়ান

বিয়ের পিঁড়িতে বসার আগে বেশ বড় ধাক্কা খেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। ২২ জানুয়ারি মুম্বাইয়ের দক্ষিণে আলিবাগে গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছেন এই অভিনেতা।

বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গেল শুক্রবার বন্ধুদের সঙ্গে ব্যাচেলার পার্টি করছিলেন বরুণ। সারা রাত পার্টি করে পরের দিন সকালে নিজের বিয়ের ভেন্যু দেখার জন্য গাড়ি নিয়ে বেড়িয়েছিলেন।

সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার মুখে পড়ে বরুণের গাড়ি। যদিও বরুণসহ গাড়িতে থাকা তার কোনো বন্ধুর বড় রকমের কোনো ক্ষতি হয়নি। তবে অল্প বিস্তর সবাই ছোট পেয়ে আহত হয়েছেন।

তবে সেই দুর্ঘটনা প্রভাব ফেলেনি বিয়ের প্রস্তুতি বা আনন্দে। বরুণ বিন্দাস মুডেই আছেন।

বছরের শুরুতেই বলিউডে উৎসব নামিয়ে দিলেন বরুণ ধাওয়ান। তৈরি হয়েছে তার বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের দীর্ঘ তালিকা। যেখানে যোগ দেবেন বর-কনের পরিবার-স্বজনসহ বলিউডেরও অনেক নামি দামি তারকারা।

দীর্ঘ দিনের শৈশবের প্রেম বিয়েতে রূপ দিতে যাচ্ছেন বরুণ। বিয়ে করছেন তিনি প্রেমিকা নাতাশাকে। করোনার কারণে খুব বড় করে বিয়ের আনুষ্ঠানিকতা করতে পারছেন না। তবুও আয়োজনের কমতি নেই।

বরুণের হবু স্ত্রী নাতাশা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশান ডিজাইন নিয়ে পড়াশোনা শেষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *