কাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম

আমাদের অর্জন: সিরাজগঞ্জ প্রতিনিধি

 কাজীপুর উপজেলায় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজগঞ্জের কৃতি সন্তান শেখ শাহ আলম

রোববার ২ অক্টোবর ২০২২ দিবাগত রাতে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার গান্দাইল সার্ব জনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এ সময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম বলেন হিন্দু এবং মুসলমান আমরা  সকলে প্রতিবেশী এখানে আমাদের ধর্ম আমরা পালন করি এবং হিন্দু সম্প্রদায়ের ধর্ম তারা পালন করে আমরা সবাই তাদের সহযোগিতা করব কোন প্রকার কাউকে কোন ক্ষতি করার চেষ্টা করব না বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিতে দিনরাত নিরলস ভাবে কূটনৈতিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশকে উন্নয়নের মনি কোঠায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন সেখানে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সে কাউকেই আলাদা চোখে দেখেন না তিনি এই দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

আপনাদের ভালো মন্দতে আমরা সহযোগিতা করব আমি আমার সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ সরোয়ার, কাজীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  কৌশলী রাশেদুল ইসলাম রাজীব ু  সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *