মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে সূচিত হলো আধুনি নতুন অধ্যায়।

রাজধানী ঢাকা বাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশে সূচিত হলো আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায়।

বুধবার (২৮ ডিসেম্বর ২০২২ উত্তরার দিয়াবাড়ি মাঠে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির এই মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে সুধী সমাবেশে যোগ দেন তিনি।

সুধী সমাবেশ শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হয়ে উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বাণীতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক মেট্রোরেল বাংলাদেশের নগর গণপরিবহন ব্যবস্থায় একটি অনন্য মাইলফলক। উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি , উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম ও সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়ার নেতৃত্বে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা ও নেতৃবৃন্দ আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে দিয়াবাড়ি উদ্বোধন স্থলে উপস্থিত হন এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম বলেন  বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তিনি সারাক্ষণ বাংলাদেশের গরীব দুঃখী মানুষের কথা ভেবে একের পর এক বড় বড় মেগা প্রকল্প উন্নয়ন করেছে যাহা অন্য কোন সরকার প্রধান করতে পারে নাই একেই বলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি মুখে যা বলেন কাজেও তাই করেন তাই আগামীতে ২০২৪ সালের নির্বাচনে আবার যেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারে তারি ধারাবাহিকতায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন জেলা কমিটিগুলো শেখ হাসিনার সকল উন্নয়ন জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার জন্য বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শিল্পীদের গানের মাধ্যমে সবার মাঝে পৌঁছে দিচ্ছি শেখ হাসিনা হচ্ছেন মমতাময়ী একজন মা তাহার সকল উন্নয়ন আমরা ভ্যানগার্ড হয়ে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছি তিনি আবার আগামীতে জনগণের মেন্ডেট দিয়ে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে আবার ক্ষমতায় আসবেন এবং আমরা তাহার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *