মেসির সঙ্গে চুক্তির তথ্য ফাঁস, পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বার্সা

মেসি ও বার্সেলোনার মধ্যকার চুক্তির নথিপত্র ফাঁস করেছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো। তাই পত্রিকাটির বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে বার্সা। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

২০১৭ সালে মেসির সঙ্গে বার্সার ৫৫ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তির বিষয়টি সম্প্রতি ফাঁস করে দেয় পত্রিকাটি। আর্থিক মন্দার মাঝেও ক্লাবের গোপন চুক্তির খবরে নড়েচড়ে বসেছে সমর্থকরা। এ বিষয়ে এখনও মুখ খোলেননি বার্সা দলপতি লিওনেল মেসি।

তথ্য ফাঁসে নিজেদের সম্পৃক্ততার খবর অস্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়েছে বার্সেলোনা। ক্লাবের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ায় এল মুন্দোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বার্সা কতৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, মেসি ও ক্লাবের মধ্যেকার সম্পর্ক খারাপ করতে এমন কাজ করা হয়েছে। এতে করে সবার সামনে ক্লাব ও মেসির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমন কাজের জন্য পত্রিকাটিকে চড়া মূল দিতে হবে। আমরা দ্রুতই আইনি ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *