বঙ্গমাতা সাংস্কৃতিক জোট মাদারীপুর জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদন:
গত ১৬ ফেব্রুয়ারী ২০২১ জনাব আশীষ রায়কে সভাপতি ও জনাব আজিজুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত মঙ্গলবার মাদারীপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘একজন মহান পিতা ‘ চলচ্চিত্র প্রদর্শনী ও কমিটি গঠন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, সহ মহিলা বিষয়ক সম্পাদক শেখ রজনী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সালেহা খাতুন, ঢাকা জেলা কমিটির সভাপতি সজিব আহমেদ রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *