আমাদের অর্জন.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উপদেষ্টা হলেন মো. গোলাম ফারুক।
গত ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ নয়াপলটন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের ৬ষ্ঠ তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫ সংগঠনের সভাপতি মো. সালাহউদ্দিন খান পিপিএম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. গোলাম ফারুককে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
মো. গোলাম ফারুক জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক। তিনি জনতা ব্যাংকের ডিএমডি, (এমডি চলতি দায়িত্বে ছিল) । প্রবর্তিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এর পর এসবিএসি ব্যাংকের এমডি ছিলেন।