জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: জয়নুল আবেদীন ।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না।

শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পিছানোর কথা বলছেন অন্যদিকে আবার সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিলো কিন্তু তাতেও তাদের হুঁশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে তাদের এই তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

বক্তব্য রাখেন বিশেষ বক্তা রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক সম্পাদক, বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, হায়দার আলী লেলিন সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও ঝালকাঠি জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি, জেবা আমিনা আল গাজী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বক্তব্য রাখেন নিউইয়র্ক বিএনপি’র দক্ষিণ এর সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত, কর্নেল মুস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা ডঃ জাকারিয়া লিংকন। সহ ঝালকাঠি জেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল মহিলা দল তাঁতি দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *