মান্নান স্রোতের বিপরীতে ১৭বছর যুদ্ধ করেছেন মামুন মাহমুদ

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জিয়াউর রহমানের সাহসী ভূমিকা তার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা লালন করি বলেই আজ সারা বিশ্বের কাছে আমরা সম্মানিত 

২ জুন ২০২৫ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

সোনারগাঁয়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে রাজপথে ছিলো এবং স্রোতের বিপরীতে যিনি যুদ্ধ সংগ্রাম করেছেন সোনারগাঁও বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের দুঃসময়ে যিনি আগলে রেখেছেন তিনি হলেন সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিএনপির দুর্দিনে কিন্তু সোনারগাঁ থেকে রাজপথ কাঁপিয়েছে আপনাদের প্রিয় নেতা। তারেক জিয়ার নেতৃত্বে আজহারুল ইসলাম মান্নান এমপি হয়ে আপনাদের মনের আশা পূরণ করবেন বর্তমানে আমরা দেখছি যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করছেন ১৭ বছরের আন্দোলন সংগ্রামে তাদের কোন ভূমিকা ছিল না লীগের সাথে লিয়াজো রেখেছেন তারা এখন নতুন রূপে বিভিন্ন স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন দূর স্বপ্ন বলে আমরা মনে করি

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমাদের সেই নির্দেশনা মোতাবেক তৈরি থাকতে হবে। বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি’র সহযোগী সংগঠনের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *