তেজগাঁও প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ

 

তেজগাঁও প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।

জাকিয়া হোসেন :

তেজগাঁও প্রেসক্লাবের ২০২৬-২৭” মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক  এস এম শামীম নির্বাচিত হয়েছেন।

১৩ জুন ২০২৬ সন্ধ্যা ৬ টায় তেজগাঁও ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবগঠিত ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের শপথ বাক্য পাঠ করান, প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন।

১২ জুন ২০২৬ শুক্রবার, সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত তেজগাঁও প্রেস ক্লাব “নির্বাচন-২০২৬-২৭ ” আইন শৃঙ্খলা মেনে ভোটের যাবতীয় কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। তবে ভোট হয়েছে শুধু মাত্র সভাপতি এবং সম্পাদক পদে। বাকি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবগঠিত এবং নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদে,সভাপতি, হাবিবুর রহমান, সহ সম্পাদক, এস এম শামীম। কার্যকরী সভাপতি, হিসেবে মোঃ. রাশেদ হোসেন স্বপন, সিনিয়র সহ-সভাপতি, মোঃ. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি মোঃ. শফিউল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক, আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক, মোঃ. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক, মোঃ. বাহার চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ. সারোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক, নার্গিস কবির, দপ্তর সম্পাদক, আবু বকর ছিদ্দিক রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ. মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক, মোঃ. জাহিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক, মোঃ. আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শাহিনুর রশিদ খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মোহাম্মদ আবু ইউসুফ, সমাজ কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক, জাকিয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাড. জিয়াউর রহমান খান এবং নির্বাহী সদস্য, হিসেবে মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ ও মো. ফেরদৌস আহমদ নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার এম একরামুল হক, আসাদ আকরাম সহ ক্লাবের সাধারণ সদস্য এবং সাংবাদিকবৃন্দ।

নবগঠিত ও নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে তেজগাঁও প্রেসক্লাবের ভিত্তি আরো মজবুত ও শক্তিশালী এবং ঐক্যতার সাথে গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *