শাকিবের কৌতুহলি লুক, ‘লিডার: আমিই বাংলাদেশ’র শুটিং শুরু

অনলাইন ডেস্ক   ২৫ মে, ২০২১

অবশেষে ক্যামেরা খুললো বহুল আলোচিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের। নির্মাতা তপু খানের হাত ধরে অন্য মাত্রার একটি ছবি নির্মিত হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ছবির নায়ক নায়িকার লুক প্রশংশিত হয়েছে। বিশেষ করে বুবিলী যেন রহস্য তৈরি করলেন ত্রয়ী উপস্থিতিতে।

ছবিটির আজ মহরত অনুষ্ঠান ছিল সকাল ১১ টায়, মহরত শুরু হলো ১ টায়। প্রায় দুই ঘণ্টা দেরি। তবে জানা যায় শাকিব খান ১১ টা ৪৯ মিনিটে এসে মেকআপ রুমে ছিলেন। আয়োজকদের মধ্যে একজন দেরি করে আসায় মহরত অনুষ্ঠান শুরু হতে দেরি হয়। এই অনুষ্ঠানে সাংবাদিকদের ক্যামেরাও ওপেন করা নিষেধ ছিল যার ফলে গণমাধ্যমকর্মীরা এড়িয়ে গেছেন মহরত অনুষ্ঠান। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এমন পরিকল্পনায়।

রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’ মহরত অনুষ্ঠিত হবে। সেভাবেই সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। স্বভাবিকভাবেই প্রস্তুত ছিল সকল আয়োজন কিন্তু শাকিব খান এলেন ১১ টা ৪৯ মিনিটে, মেকআপ রুমে চলে গেলেন সোজা। এরপর বের হয়ে মহরতস্থলে এলেন ১২ টা ৫৮ মিনিটে। আসনে ২ মিনিট কম দুই ঘণ্টা পরে বসলেন শাকিব।

এরপরে আলোচনা শেষে শাকিব-বুবলী ফিতা কেটে ছবির মহরত সম্পন্ন করেন।

তবে শাকিবের উপস্থিতি অন্যরকম বার্তা দিলো। নির্মাতা তপু খানকে নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে, যেন তারই আগাম বার্তা দিলেন শাকিব। ওজন কমিয়েছেন, লুকে এনেছেন বৈচিত্রতা। যার ফলে মনেই হচ্ছে ছবিতে শাকিবের উপস্থিতি বেশ কৌতুহল তৈরি করবে।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। পরিচালনা করছেন তপু খান। এতে দেশীয় চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীকে দেখা যাবে।

সোমবার তিনটি ছবির একটি কোলাজে হাজির হন বুবলী। তিনটি ছবিতেই আলাদা আলাদা পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। ছবিগুলোতে সাধারণ সালোয়ার-কামিজ, পাশ্চাত্য ও শাড়িতে হাজির হয়েছেন তিনি, যা থেকে ভক্তরা ধারণা করছেন, এই সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে দর্শক মাতাতে আসছেন নায়িকা। এর আগে গত ২১ মে প্রকাশ পায় শাকিব খানের ফার্স্টলুক। যেখানে নতুন রূপে হাজির হন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক।

আজ রাজধানীর উত্তরার শুটিং হাউজে ছবিটির শুটিং শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *