জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মোনাজাত

আমাদের অর্জন ৩০ আগস্ট ২০২১

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম  শাহদাত  বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ১৬-২০ গ্রেড  সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির  আলোচনা ও দোয়া মোনাজাত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম  শাহদাত বার্ষিকী   উপলক্ষে সোমবার তেজগাঁও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হল রুমে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি

আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহা পরিচালক মোঃমোয়াজ্জেম হোসেন বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি

জাতিরই মহান নেতা ছিলেন না, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বঙ্গবন্ধু সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তাঁর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে

বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়। বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রার সূচনা হয়েছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সকলকে উদ্বুদ্ধ

হয়ে কাজ করতে হবে   বঙ্গবন্ধুর কন্যা  প্রধানমন্ত্রীর চেষ্টায় আজ বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে আপনারা সরকারী কর্মচারী আপনাদের কাছ থেকে মানুষ সেবা পেতে আসে আপনারা  ভাল ব্যাবহার করবেন এবং

আপনাদের ৯ দফা দাবী বাস্তবায়নের  জন্য আমি আলাপ আলোচনা করব । বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল ১৪ উপ কর কমিশনার মেহেদী মাসুদ ফয়সাল, মো: রুহুল আমিন, মো: ইব্রাহিম খলিল, মো:

সুরতজ্জামান, সভাপতিত্ব করেন বাংলাদেশ ১৬-২০ গ্রেড  সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আবু সায়েম, কার্যকরী

সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ– সভাপতি জাহিদুল ইসলাম, আব্দুল  হালিম মিয়া, আর কে চৌধুরী রিজন, হাসমত আলী মোল্লা, আবুল হাসেম, খায়রুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন,

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আবু  সায়েম, সরকারের নিকট ৯ দফা দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন ।

১৫ আগস্ট ও ২১ আগস্ট সকল শহীদের আত্তার মাগফেরাত কামনায় দোয়া  মোনাজাত করা হয়  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *