রাজধানীর শাহজাহানপুরে প্রাইভেটকার থেকে একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় সেগুলো পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক হওয়া ওই ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (২৬)।
আজ সোমবার (৩০ আগস্ট) রাতে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
র্যাব-৩ এর একটি দল সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে মাদক কারবারি রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একশ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ
করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।