কালকিনিতে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে ১২টি ইউনিয়ন এর মধ্যে ৯টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। এ উপজেলায় দলীয় মনোনয়ন দেওয়া হয় ১২টি ইউনিয়নে। এর মধ্যে ৯টিতে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা। মাত্র ৩টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়ী হয়েছে। পরাজিত ৯ টিতে ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেননি। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করছেন, মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামত উপেক্ষা, স্বজনপ্রীতি ও জনবিচ্ছিন্ন নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় এ হার হয়েছে। আর সাধারণ ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ধিক্কার জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আওয়ামী লীগের প্রাচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ এমপির সংসদীয় আসন ০৩ -এর আওতাধীন ১২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা সাথে কথা বলে জানা গেছে, তৃণমূলের মতামত না নিয়েই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। যে সব ব্যক্তিকে সাধারণ ভোটরা অপছন্দ করেন তাদের হাতে নৌকা তুলে দেওয়া হয়েছে। তাই সাধারণ ভোটরা ব্যালটের মাধ্যমে তাদের উচিৎ জবাব দিয়েছেন।
কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী কয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ি কালকিনি উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লার আনারস মার্কা প্রতীক জয়ী হয়েছে । নৌকার প্রাথীকে বিপুল ভোটের মাধ্যমে পরাজিত করে ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ,
নব-নির্বাচিত চেয়ারম্যানকে সার্বক্ষণিক সাথে থেকে সহযোগীতা করে আনছেন সাবেক ছাএ নেতা,সৈরাচার বিরুদ্ধে আন্দোলন সহ রাজপথের পরিচিত মুখ, চেয়ারম্যানকে বিজয়ে সর্ব খানিক পাসে ছিলেন মোঃইমতিয়াজ আহম্মেদ ফকির