কাজীপুর প্রতিনিধি : ১৪ নভেম্বর ২০২১
গান্ধাইল ইউনিয়ন আধুনিক করতেই নৌকা প্রতীক দাবি সহিদ সরোয়ারের
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাজিপুর উপজেলার ঐতিয্যবাহী ৩নং গান্ধাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা সহিদ সরোয়ার যাতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনায়ন পান সেই প্রত্যাশা
করছেন ইউনিয়ন বাসী। এলাকার সাধারণ মানুষ মনে করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিদ সরোয়ার নৌকা প্রতীক পাওয়ার যোগ্য। সহিদ সরোয়ারের পরিবার ঐতিহ্যগত ভাবেই স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে থেকে সাধারণ মানুষের সেবা
করে চলেছেন । সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় চারনেতার অন্যতম শহিদ এম মনসুর আলীর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক,কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম হাবিবুল্লাহ (পিয়ারআলী) মাষ্টার
সাহেবের ছোট সন্তান সহিদ সরোয়ার। তিনি ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি, ত্যাগী, কারা নির্যাতিত পরীক্ষিত নেতা। বর্তমান কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব
পালন করছেন সহিদ সরোয়ার । দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়ে আশাবাদী সহিদ সরোয়ার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে স্কুল জীবন
থেকেই জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের দিকনির্দেশনায় রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম এবং আছি। তাঁরই উত্তরসূরী তারুণ্যের অহংকার প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস ও অকুণ্ঠ সমর্থন
নিয়েএগিয়ে চলেছি । মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। দলের সিদ্ধান্তের প্রতি আস্থা-বিশ্বাস নিয়েই আমি দলীয় প্রতীক নৌকা মার্কা পাওয়ার ব্যাপারে শতভাগ
আশাবাদী। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ‘গ্রাম হবে শহর’-এ কথাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমার শ্রদ্ধাভাজন নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমার প্রিয়
৩নং গান্ধাইল ইউনিয়নকে একটি আধুনিক এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি ইউনিয়নের সকল ভোটার এবং সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা সাথে কথা বলে জানা
গেছে, জনপ্রিয় আওয়ামী লীগ নেতা সহিদ সরোয়ারকে আওয়ামী লীগের নৌকা মার্কা দলীয় মনোনয়ন দেওয়া উচিৎ,