আমাদের অর্জন ঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের অর্জন এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস২০২২। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন। তৎকালীন পাকিস্তানি মিলিটারি ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করে টাকা ও তার আশেপাশে। ভাষার জন্য ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্রে মিলিত হয়। ওখানে সিদ্ধান্ত হয় ১৪৪ ধারা ভঙ্গ করা হবে। ছাত্র সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা রাস্তায় মিছিল নিয়ে নামলেই মিলিটারি গুলি চালায়। গুলিতে সালাম রফিক বরকত শফিউর জব্বার সহ নাম না জানা অনেকেই নিহত হয়। এইজন্য একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ইউনেস্কো শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা তাদের জন্য বিনম্র শ্রদ্ধা।