ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

আমাদের অর্জনঃ

৭০ বছর আগে এই দিনে মাতৃভাষা অধিকার রক্ষার দাবিতে রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানরা নেমে এসেছিল রাজপথে আজ সেই বীর সন্তানদের  প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি।

বাংলার দিগন্ত আজ শিমুলের পলাশে রাঙ্গা গাছে নবীন পাতার গুচ্ছ প্রকৃতিতে যখন নবীনের উন্মোচন মায়ের ভাষা মাতৃভাষা অধিকার রক্ষায় রাঙিয়ে দিয়েছিল ঢাকার রাজপথ

আজ সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ একুশে ফেব্রুয়ারি সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে রোকন উদ্দিন পাঠান,সরকার আলম, আরেফিন হক আলভি,রাজিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *