আমাদের অর্জন:
ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতি’র ইফতার মাহফিল ও স্মরণ সভা
ঢাকাস্থ কাঁঠালিয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও স্মরণ সভা ২২ রমজান ২৪ এপ্রিল -২০২২ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.অহিদুজ্জামান চাঁন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো:কামাল হোসেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন , বিশিষ্ট ব্যবসায়ী আলেয়া এপ্যারেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মোঃ রফিকুল ইসলাম লিটন, বিশিষ্ট আইনজীবী এড. মোঃ এনামুল ইসলাম রুবেল,এড. সরজ , মোস্তাফিজুর রহমান পিন্টু , মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ , মোঃ আফজাল নকীব,শামীম নকীব সহ কাঠালীয়ার বিশিষ্ট ব্যক্তি বর্গ।
সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি ও জসীম উদ্দীন হল ছাত্রলীগের সভাপতি মো: সুমন খলিফা। ইফতার ও দোয়া মাহফিলে ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত তানভীর হোসেন সুমনের শোক বার্তা, দোয়া মোনাজাত করা হয়।