শেখ শাহ আলম’কে ইন্টারন্যাশনাল পিচ অ্যাওয়ার্ড ২০২২ ভূষিত করায় সংবর্ধনা

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড প্রদান করায়   বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম’কে সংবর্ধনা ও সম্মাননা ।

ভারতের শিক্ষামূলক ও দাতব্য সংস্থা “অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি” আয়োজিত বিভিন্ন দেশের মৈত্রী উৎসব অ্যাওয়ার্ড প্রদান করেন ।
গত ২৩ জুলাই ২০২২  কলকাতার দমদম মিউনিসিপ্যালিটি অডিটোরিয়ামে বিভিন্ন দেশের মৈত্রী (ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপ) উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭টি দেশের গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে  সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম’কে ইন্টারন্যাশনাল পিচ আওয়ার্ড ২০২২ ভূষিত করায়।

শুক্রবার ২৯ শে জুলাই রাজধানীর তোপখানা রোডে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি গীতিকার ও সুরকার প্রযোজক শেখ শাহ আলম কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসীম কুমার সরকার সাবেক প্রভোস্ট ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের , প্রধান আলোচক সাইফুল আজম বাসার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ সম্পাদক বাঙালি সাংস্কৃতিক বন্ধন, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুপ কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, সভা সঞ্চালনা করেন রোকনউদ্দিন পাঠান যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকার আলম, রাশেদ রেহমান, আরেফিন হক আলভী, রাজিয়া বেগম, জয়নুল আবেদিন সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ শাহ আলম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

শুভেচ্ছা শেষে শেখ শাহ আলমের শুভজন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় শেখ শাহ আলম তার অনুভূতি সম্পর্কে তিনি বলেন এই কৃতিত্ব আমার একার নয় পুরো বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সংগঠনকে আমি উৎসর্গ করলাম আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন তার মাধ্যমে আমাদের এই সংগঠনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *