আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা
বুধবার ২৮ শে সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ইম্পেরিয়াল হোটেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে আপনারা যারা এসেছেন কোন ভাইয়ের হয়ে নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন ।
প্রধান আলোচক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, সহ সভাপতি বাবু দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী, সংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা,
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তারিক সাঈদ , পরিচিতি সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কুশল বিনিময় করছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া মিঠু,
পরিচিতি সভার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটেন।