মরহুম আব্দুল আজিজ এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজ এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকাল ৮টায়। রাজধানীর বনানীতে  বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি  কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজ এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, কার্যকরী সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ হাসমত আলী মোল্লা, মোঃ আব্দুল আজিজ, মোহাম্মদ মোকাররম হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর সালাম সুজন, মোঃ সোহেল সাংগঠনিক সম্পাদক আর কে চৌধুরী রিজন, আব্দুল হালিম মিয়া, আব্দুল মতিন খান, দপ্তর সম্পাদক আবুল হাসেম শান্তি ও প্রকাশনা সম্পাদক সরোয়ার জমদ্দার, মোঃ আমির হোসেন, মোহাম্মদ হারুন খান, কার্যনির্বাহী সদস্য শাহিন মিয়া, গোফিজুল ইসলাম, সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধার শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় মোঃ আবু সায়েম বলেন মরহুম আব্দুল আজিজ সাহেব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্তই কাছের মানুষ বঙ্গবন্ধু বলেছিলেন আব্দুল আজিজ তুমি কি চাও  তার জবাবে মরহুম আজিজ সাহেব বলেছিলেন আমি আমার জন্য কিছুই চাই না আমি সরকারি কর্মচারীদের জন্য একটা বসার মত জায়গা চাই তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৪৮/এ মগবাজারের এই জায়গাটি কর্মচারীদের বসার জন্য ব্যবস্থা করেছিলেন  আমাদের জীবন সততা ও নিষ্ঠার সাথে মরহুম আজিজ ভাইয়ের মত গড়তে পারি

মরহুম আব্দুল আজিজ  সাহেবের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *