শেখ হাসিনা”র শুভ জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের জমকালো আয়োজন

বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

৩০ শে সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আরমা দও , প্রধান আলোচক  স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়া,

বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন পাঠান, বিজয় সরকার, রাকিব উদ্দিন প্রা সিজার, শামস এলাহী, সাংগঠনিক সম্পাদক সরকার আলম, সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয় এবং বাংলাদেশ বেতার টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *