আমাদের অর্জন.কম
মহান বিজয় দিবসে উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারীর সমিতির শ্রদ্ধা
মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন উপলক্ষে
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতির শ্রদ্ধা নিবেদন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু সায়েম, কার্যকরী সভাপতি আবুল কাশেম, মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মোঃ হাসমত আলী মোল্লা, মোঃ আব্দুল আজিজ, মোঃ মোকারম হোসেন, মোঃ শাহাবুদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শেখ আব্দুস সালাম সুজন, মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আর কে চৌধুরী রিজন, আব্দুল হালিম মিয়া, আব্দুল মতিন খান,
অর্থ সম্পাদক পলাশ আহমেদ, প্রচারও প্রকাশনা সম্পাদক সরোয়ার জমাদ্দার, তানভীর হোসেন, মোঃ আমির হোসেন, মোহাম্মদ হারুন খান, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন, গোফিজুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন