বিএনপি জামাত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে….. বাহাউদ্দিন নাছিম

আমাদের অর্জন.কম

রাজনৈতিক কর্মসূচীন নামে ধ্বংসত্ব চালায় বর্তমানে জামাত-বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে

আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি জামাত-দেশকে পিছিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসযজ্ঞ চালায়। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। মানুষের প্রতি এদের কোন দায়িত্ব ও কর্তব্যবোধ নেই।

(২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায়

প্রধান অতিথি তিনি বলেন, দেশের মানুষ এদের রাজনীতি আর চায়না। তারপরও এরা কর্মসূচির নামে আবার নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনো গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না।

ঢাকা ০৮ আসনের এই সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণের জন্য নানা কর্মসূচি নিয়েছেন।তারপরও যদি কোন জায়গায় কোন ফাঁকফোকর থাকে তাহলে তা সংশোধন করা যায়। এটি সব সময় সংশোধনের সুযোগ রয়েছে।এই উদ্যোগ সাংবাদিক নেতাদের নিতে হবে। প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের যে দাবি গুলো রয়েছে সেগুলো পূরণের জন্য আমি একজন মানুষ হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের পাশে থাকব।আপনাদের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কাছে পাঠাবো।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন মানবিক মানুষ। তিনি মানবতার মা। তিনি কথায় না কাজে বিশ্বাসী।তিনি মানুষকে ভালবাসেন মানুষের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। সাংবাদিকদের প্রতি তিনি কতটা সংবেদনশীল তা আপনারা সকলেই জানেন। উনি একজন সাংবাদিক বান্ধব মানুষ।সাংবাদিকবান্ধব সরকার হলো শেখ হাসিনার সরকার।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে এসেছে তার নজির খুব কম। তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। কিছু না কিছু পাওয়া যায়। তিনি যাতে তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের কলমকে কাজে লাগিয়ে জনমত সৃষ্টি করে তাকে সমর্থন করবেন।

প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যান পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সহ সভাপতি মানিক লাল ঘোষ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু, প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *