আমাদের অর্জন.কম
ঢাকা জেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪
ঢাকা জেলা প্রেসক্লাবের ২০২৪-২৬ কার্যনির্বাহী পরিষদের এ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মো: শামীম হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে ৭১ টেলিভিশনের ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল চারটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া।
এছাড়াও সহ-সভাপতি পদে এশিয়া বাণীর মিয়া আব্দুল হান্নান, সহ-সম্পাদক পদে চ্যানেল ২৪টিভির শামীম আরমান, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. শাহীন, দপ্তর সম্পাদক পদে সময়ের আলো’র বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ভিশনের সুলতান মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক পদে জনকণ্ঠের সোহেল রানা, জনকল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইত্তেফাকের শাহীনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫২ টিভির ইমরান হোসেন সুজন ও কার্যনির্বাহী সদস্য পদে এইচ এম আমিন, মাসুদ রানা, শহীদুল ইসলাম ডাবলু নির্বাচিত হয়েছেন।