ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন  বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম।

আমাদের অর্জন:

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন  বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম।

ভারতের শিক্ষামূলক ও দাতব্য সংস্থা “অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি” আয়োজিত ৫ দেশের মৈত্রী উৎসবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শনিবার ২৩ জুলাই ২০২২  কলকাতার দমদম মিউনিসিপ্যালিটি অডিটোরিয়ামে ৫ দেশের মৈত্রী (ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপ) উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ দেশের ৫ গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে  সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম’কে অ্যাওয়ার্ডের জন্য তাকে মনোনীত করা হলে। উক্ত অনুষ্ঠানে শেখ শাহ আলমের হাতে সম্মাননা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন  অনুষ্ঠানের বিশেষ অতিথি পঞ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈকত মিত্র বিশেষ অতিথি ছিলেন কলকাতা জর্জ কোর্টের প্রধান বিচারপতি ড. শ্যামল গুপ্ত ও বিধায়ক কাজী আব্দুর রহিম।

ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে প্রদান করায় সংস্থা “অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শেখ শাহ আলম টেলিফোনে এক প্রক্রিয়ায় বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অর্জন। আমি কাজ করতে ভালবাসি। যে কোন পুরস্কার কাজের উৎসাহ বাড়ায়। সকলের ভালবাসা ও দোয়া নিয়ে আমি দেশের জন্য আরও ভাল কিছু  কাজ করে যেতে চাই। আপনারা সকলে আমার পাশে থেকে উৎসাহিত করবেন আমি আমার চেষ্টা ও শ্রম দিয়ে মানুষের সেবায় কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *