সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পাচ্ছেন…..শেখ শাহ আলম।

আমাদের অর্জন

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পাচ্ছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম।

ভারতের শিক্ষামূলক ও দাতব্য সংস্থা “অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি” আয়োজিত ৫ দেশের মৈত্রী উৎসবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

রোববার (১৬ জুলাই) শেখ শাহ আলমের সাথে আলাপ কালে এসব তথ্য নিশ্চিত করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহ আলম। তিনি বলেন আগামী ২৩ জুলাই কলকাতার দমদম মিউনিসিপ্যালিটি অডিটোরিয়ামে ৫ দেশের মৈত্রী (ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপ) উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ দেশের ৫ গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বাংলাদেশের পক্ষ থেকে অ্যাওয়ার্ডের জন্য তাকে মনোনীত করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রতীন ঘোষ, প্রধান আলোচক হিসেবে উপস্থিথ থাকবেন কলকাতা জর্জ কোর্টের প্রধান বিচারপতি ড. শ্যামল গুপ্ত। বিশেষ অতিথি বিধায়ক কাজী আব্দুর রহিম ও পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈকত মিত্রসহ ৫ দেশের কবি, সাহিত্যিক ও সঙ্গীতশিল্পীবৃন্দ।

ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে মনোনীত করায় সংস্থা “অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেখ শাহ আলম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এটা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অর্জন। আমি কাজ করতে ভালবাসি। যে কোন পুরস্কার কাজের স্পৃহা বাড়ায়। সকলের ভালবাসা ও দোয়া নিয়ে আমি দেশের জন্য আরও কাজ করে যেতে চাই। আপনারা সকলে আমার পাশে থেকে উৎসাহিত করবেন আমি আমার চেষ্টা ও শ্রম দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *