বিজয় দিবসে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মহান বিজয় দিবস উপলক্ষে রমনা থানা ১৯ নং ওয়ার্ড  আওয়ামী আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন উপলক্ষে

রমনা থানা ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোর্শেদ হোসেন  কামাল,সহ  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন সভা পরিচালনা করেন কাকরাইল ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ মিলন মিয়া, আলোচনা শেষে বিজয় দিবসের মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *