আমাদের অর্জনঃ ১৮ অক্টোবর, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি ও
ঢাকা জেলা কমিটি। দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য কেক কাঁটা, দোয়া ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন ও জাতীয় শহীদ শেখ রাসেল
দিবস। দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য কেক কাঁটা, দোয়া ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি ও
ঢাকা জেলা কমিটি। কেরানীগঞ্জস্থ ঢাকা জেলা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির
সভাপতি, গীতিকার,সুরকার ও চলচ্চিত্র প্রযোজক জনাব শেখ শাহ আলম। ঢাকা জেলা কমিটির সভাপতি বিশিষ্ট নৃত্যশিল্পী জনাব সজীব আহমেদ রনির সভাপতিত্বে এসময়
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আসরারুল হাসান আশু, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল
ইসলাম রাজিব, অর্থ সম্পাদক আলভী সরকার, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক এনায়েত সহ অর্থ সম্পাদক রাজিয়া বেগম, দক্ষিন কেরানীগঞ্জ কমিটির সভাপতি আরভী আহমেদ,
কেরানীগঞ্জ মডেল থানা কমিটির সভাপতি চান মিয়াঁ সিকদার, ইভা আক্তার, লাভলী শেখসহ ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দ।