গ্রেট ভুক্ত কর্মচারীদের চলমান বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম

আমাদের অর্জন:

প্রজাতন্ত্রের ১১-২০তম গ্রেডভূক্ত কর্মচারীদের চলমান পদবী বৈষম্য ও অসংগতি দূরীকরণ এবং বেতন-ভাতাদি বৃদ্ধির দাবী বাস্তবায়নের  সংবাদ সম্মেলন

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন ঐক্য ফোরাম” কর্তৃক  ২২ মে ২০২২ রবিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে প্রজাতন্ত্রের ১১-২০তম গ্রেডভূক্ত কর্মচারীদের চলমান পদবী বৈষম্য ও অসংগতি দূরীকরণ এবং বেতন-ভাতাদি বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের জাতীয় বাজেটে অর্থের সংস্থাসহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের  কেন্দ্রীয় আহবায়ক  মোঃ হেদায়েত হোসেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসংগতির চিত্র উপস্থাপনসহ লিখিত বক্তব্য পাঠ করেন। সংগঠনের মুখ্য সমন্বয়ক  মোঃ ওয়ারেছ আলী সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে প্রজাতন্ত্রের বৃহৎ ১৪টি  সংগঠন  যথাঃ “বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন”, “১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম”, “বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক  ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরামের সমন্বয়ক মোঃ আবু সায়েম  “বাংলাদেশ সরকারি গাড়ীচালক সমিতি”, “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (তোতা-গাজী)”,“বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন)”, “বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল)”,“বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (শাহীনুর-আল আমিন)”, “বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ”, “বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি”, “বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন”,

“বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ”, “বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী সংগঠন” এবং “বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ” এর নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ হতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে বিরাজমান পদবী বৈষম্য দূরীকরণ, বেতন-ভাতা বৃদ্ধি, বৈষম্যমুক্ত নবম জাতীয় বেতনস্কেল ঘোষণাসহ ১১-২০তম গ্রেডভূক্ত কর্মচারীদেরকে ৫০% মহার্ঘ ভাতা প্রধানের  দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে  ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশ থেকে আগত কর্মচারীদের উপস্থিতিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগামী ০৩ জুন ২০২২ শুক্রবার, সকাল-৯.০০ ঘটিকায় কর্মচারী মহা সমাবেশের করার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *