ভোলায় নদী ভাঙ্গন রোধের দাবিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মানববন্ধন ।

আমাদের অর্জন: ২০ মে ২০২২

ভোলা জেলার নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন একালায় সিসি ব্লক ফেলার মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকায় বসবাসরত ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন।

ভোলা জেলার নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন একালায় সিসি ব্লক ফেলার মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার বসবাসরত ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচির পালন করে, ভোলার কৃতী সন্তান সাবেক ছাত্রনেতা জনাব হেমায়েত উদ্দিন এর উদ্যোগে  ২০ মে ২০২২ জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলার কৃতী সন্তান সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জনাব আবুল কালাম আজাদ হাওলাদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটি’র সদস্য জনাব আরিফুল ইসলাম বাপ্পি সহ ঢাকায় বসবাসরত ভোলার বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট জনেরা। এসময় মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অনতিবিলম্বে নদী ভাঙ্গনকৃত এলাকায় সিসি ব্লক এবং জিও ব্যাগ ফেলার মাধ্যমে নদী ভাঙ্গন নিয়ন্ত্রণ করে ভোলার মহামূল্যবান খনিজ সম্পদ এবং মানুষের বসতভিটা ও কৃষি জমি রক্ষার জোড়ালো দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *