ডিএসসিসি মেয়র প্রতি ওয়ার্ডেই ব্যায়ামাগার হবে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতি ওয়ার্ডেই ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত বডি-বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এই ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছি, যেখানে ব্যায়ামাগারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের প্রায় ৩০টি ওয়ার্ডে ব্যায়ামাগার আছে। আমরা সেগুলোতে আধুনিক সরঞ্জাম সংযোজন করতে যাচ্ছি। আমরা ব্যায়ামাগারগুলোর পরিবেশও ভালো করার উদ্যোগ গ্রহণ করব। আমি তরুণ সমাজকে আহ্বান করব—আপনারা আপনাদের ওয়ার্ডের সেই ব্যায়ামাগারগুলো ব্যবহার করবেন।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *