মানবতার ফেরীওয়ালা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ,

নিজস্ব প্রতিনিদি : আমাদের অর্জন.কম : মানবতার ফেরীওয়ালা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা মহানগর উত্তর দক্ষিনের ভিবিন্ন ওয়ার্ডের ভিবিন্ন শ্রেণী পেশার  মানুষের মাঝে ইফতার,সেহরি মাস্ক,সাবান ও  হ্স্যানিটাইজার বিতরন কর্মসূচী

মানবতার ফেরীওয়ালা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি  নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে প্রথম ঢাকার দোহার থেকে শুর“করেন এখন ঢাকার অলিতে গলিতে প্রতি দিন ৫০০ থেকে ৬০০ শত লোকের রান্নাকরা খাবার ইফতার,সেহরি পৌছে দিচ্ছন ভিবিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে

০২ মে ২০২১ ইং, রবিবার বিকাল ৫ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে হইতে মানবতার ভ্যানে  অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি  নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ  নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে। মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে প্রতিদিন ঢাকা মহানগরীর ঢাকার অলিতে গলিতে  ৫০০ থেকে ৬০০ শত লোকের মাঝে প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় ইফতার বিতরণ করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশে  মহামারী করোনা শুরু থেকে বিভিন্ন মানবিক সেবা নিয়ে  মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবতার ভ্যান যোগে  অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আহবান জানান।

এসময়  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির , সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, আবদুল আলিম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, শাহ্জালাল মুকুল, মেহেদী হাসান মোল্লা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মনির হোসেন, রাহুল দাস, সহ কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *