ভুঁইফোঁড় সংগঠনের জায়গা আওয়ামী লীগে নেই: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

          সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের কিছু তথাকথিত সেলিব্রিটি সমাজে অপসংস্কৃতি ছড়াচ্ছেন। বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে তরুণসমাজ ও জাতিকে তাঁরা বিভ্রান্ত করছেন। তাঁদের মুখোশ                          উন্মোচনে কঠোর অভিযান চলছে। অপসংস্কৃতি রোধে এ অভিযান চলমান থাকবে।

          দেশে যুবসমাজের অবক্ষয় ও অপসংস্কৃতি রোধে শেখ কামালের আদর্শ ও চেতনাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শেখ কামাল ছিলেন অনন্য ক্রীড়া সংগঠক, যিনি খেলাধুলায়            নতুন যুগের সূচনা করেছিলেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলায় অনন্য উচ্চতায় পৌঁছাতে পারত।

         কৃষিমন্ত্রী আরও বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন অত্যন্ত সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’ গঠন করেছিলেন। একাধারে তিনি ছিলেন            রাজনৈতিকভাবে সচেতন ও দেশপ্রেমিক। তিনি উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর আদর্শে তরুণদের খেলাধুলায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং           দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে। এটি করতে পারলে অবক্ষয় ও অপসংস্কৃতি রোধ করে দেশের তরুণসমাজকে আদর্শবান করে গড়ে তোলা যাবে।

         আবাহনী সমর্থকগোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাহনী সমর্থকগোষ্ঠীর সভাপতি মো. জিল্লুর রহমান, উপদেষ্টা কাজী আবদুল হাকিম, বরকত-ই-খুদা,          মির্জা ফজলুল হক, সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *