নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যুবলীগের নৌকার প্রচারণা”

আমাদের অর্জন ৪ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুবলীগের প্রচারণা”

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভি’র পক্ষে ৩ নম্বর ওয়ার্ডে অদ্য ৪ঠা জানুয়ারি ২০২২ প্রচারণায় অংশ নেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শুভ্রত পাল, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ এর সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন কামাল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সহ সভাপতি মুরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান সহ শতশত নেতাকর্মী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *