ট্রাভেল এজেন্সি (আটাব) মঞ্জুর মোর্শেদ মাহাবুব নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ বিজয়

আমাদের অর্জনঃ

আটাবের মঞ্জুর মোর্শেদ- মাহবুবের নেতৃত্বে  গনতান্ত্রিক ঐক্যফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ বিজয় 

দেশের ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশের (আটাব) নির্বাচনে ২৯ জনের কার্যনির্বাহী পরিষদের মধ্যে ১৮ জনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করেছে এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

বুধবার (১৬ মার্চ) ঢাকার ইস্কাটনের পুলিশ কনভেনশন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের ট্রাভেল এজেন্সিগুলোর এই সংগঠনের ৩ হাজার ৫০০ সদস্যের প্রতিনিধিরা ভোট দেন।

এবারের নির্বাচনে ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে সংগঠনের সদস্য তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বে আটাব সম্মিলিত ফোরাম এবং সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করে।

এদের মধ্যে ঢাকা জোনের জন্য ১৭ জন এবং চট্টগ্রাম ও সিলেট জোনের জন্য ছয় জন করে নির্বাচিত হয়েছেন।

বিজয় নিশ্চিত হওয়ার পরে এসএম মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল ইনশাআল্লাহ তা অহ্মরে অহ্মরে পালন করবো।বিশেষ করে টিকেট সেক্টরে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবেনা।সংগঠনের সকল সদস্য যেন তার নিজ নিজ আইডি থেকে টিকেট নিতে পারে তাহা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *