ব্রেকিং

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

 

[সংগৃহীত প্রতীকী ছবি]

 

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, শনিবার (১৯ মার্চ) সকালে ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আসামিরা হলেন- কামরুল, জীবন, সুমন ও আলা। এরমধ্যে আসামি কামরুলকে আটক করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৫ জন লোক জোর করে তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে চার জনের নামে মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *