ব্রেকিং

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়লো আরও ৬ মাস

epa03142027 Khaleda Zia, the country's former prime minister and leader of the main opposition Bangladesh Nationalist Party (BNP), waves to supporters during a BNP rally at Paltan in Dhaka, Bangladesh, 12 March 2012. Thousands of people supported the Bangladesh's main opposition party call for a general strike for 29 March to press demands for impartial oversight of elections set for 2014. EPA/ABIR ABDULLAH
অনলাইন ডেস্ক  ২৩ মার্চ ২০২২     খালেদা জিয়া। ফাইল ছবি (সংগৃহীত)।

দুনীর্তি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ গণমাধ্যমকে জানান, এ মেয়াদেও আগের মতই তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ সাজা স্থগিতের পর থেকে তিনি প্রায় দুই বছর কারাগারের বাইরে তার গুলশানের বাসায় থাকছেন।

এ নিয়ে পঞ্চমবারের মত খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। এ বছরের ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে। এর আগে ৬ মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হলে কারাজীবন শুরু হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদার পরিবারের আবেদনে তাকে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে এবং বাসায় চিকিৎসা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *