আমাদের অর্জনঃ
শোক সংবাদ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের পিতা আর নেই ……. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার সকালে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমের পিতা আলহাজ্ব মুনজিল শেখ, সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যু কালে বয়স ছিল ৯৫ বছরের উপরে আছর বাদ মরহুমের জানাজা শেষে কেরানীগঞ্জ ইমামবাড়ী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন শেখ শাহ আলম।