আমাদের অর্জন: ২৩ এপ্রিল ২০২২
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি, শেখ শাহ আলমের পিতা সদ্য প্রয়াত আলহাজ্ব মুন্জিল শেখ-এর বিদেহী আত্মার শান্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি, গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলমের পিতা সদ্য প্রয়াত আলহাজ্ব মুন্জিল শেখ-এর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মির্জা সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গমাতা
সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, অর্থ সম্পাদক আলভি সরকার, সাংস্কৃতিক সম্পাদক এস বিজয়, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, মানবাধিকার সম্পাদক সরকার আলম, সহ ত্রাণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা কমিটির সভাপতি সজিব আহমেদ রনি, বাংলা টিভি ৭১ এর চেয়ারম্যান সালাম মাহমুদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।