পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর সংরক্ষিত মহিলা কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির এর
পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
সৈয়দা রোকসানা ইসলাম চামেলী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই
ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ
ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা।
মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করেন।
সৈয়দা রোকসানা ইসলাম চামেলী
সংরক্ষিত মহিলা কাউন্সিলর
১৩,১৯,২০ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন,
সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ