রাজাপুর উপজেলা বিএনপি’র সম্মেলনে সুপার ফাইভ ঘোষণা।

আমাদের অর্জন

রাজাপুর উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন২০২২

২৪ মে ২০২২ মঙ্গলবার ঝালকাঠি রাজাপুর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব শাহাদাৎ হোসেন, সদস্য মিজানুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব নাসিম উদ্দিন আকন, ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য সম্মেলনে সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয় সভাপতি এ্যাডঃ তালুকদার আবুল কালাম আজাদ , সাধারণ সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আকন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূর হোসেন, ৫ সদস্যর সুপার ফাইভ কমিটি ঘোষনা করা হয় সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *