আমাদের অর্জন: মঙ্গলবার ১৪ জুন ২০২২
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ২০২২- ২০২৪ প্রকাশিত কমিটির সদস্য করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমি মোঃ মোস্তফা কামাল জাহিদ আমি পেশায় একজন সংবাদকর্মী আমি একটি জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকায় সংবাদ কর্মী হিসেবে কাজ করে আসছি।
বাংলাদেশ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন সংগঠনটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মায়ের নামে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য পদে আমাকে নির্বাচিত করেছেন যাহা আমার অজান্তেই হয়তো তার আবেগপূর্ণ ভালোবাসার কারণে আমাকে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সদস্যপদ দিয়েছেন , আমি যেহেতু রাজনীতি করি না, আমার কোন মতামত ছাড়াই আমাকে যে কমিটিতে রাখা হয়েছে, তাহা আমার অপছন্দনীয় ।
এবং ( জন্মশতবর্ষে জাতির পিতা) একটি প্রামাণ্য গ্রন্থ গবেষণা ও সম্পাদনা মির্জা সাখাওয়াৎ হোসেন প্রকাশক: শেখ শাহ আলম প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গমাতা সাংস্কৃতিক জোট প্রকাশিত বইটিতে ৬০ সদস্য বিশিষ্ট কমিটির ছবি দিয়ে ৫৬০ পাঁচশত ষাট পাতার বইটি প্রকাশ করেছেন সেখানে আমার ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে আমি মোস্তফা কামাল জাহিদ আমি রাজনীতির সাথে জড়িত নই এই কমিটির সদস্য করায় আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সাথে সাথে এই বইটিতে ছবি দিয়ে আমাকে অন্তর্ভুক্ত করায় আমি এর প্রতিবাদ জানাচ্ছি ।
উল্লেখ থাকে যে আমি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কোনো সদস্য নই আমার মতামত ছাড়াই সদস্য পদ দিয়েছেন আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
(মোঃ মোস্তফা কামাল জাহিদ)
ফটো সাংবাদিক দৈনিক (আমার বার্তা)
সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)