সিলেট সুনামগঞ্জে বন্যার্তদের পাশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

আমাদের অর্জন:

সিলেট সুনামগঞ্জ তেঘরিয়া তে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

বুধবার ২২ শে জুন তেঘরিয়া বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা  সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে সুনামগঞ্জে তেগুরিয়া তে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম বলেন বন্যার্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত সুনামগঞ্জে এই প্রকৃতিক দুর্যোগ কালীন মুহূর্তে সমাজের বিত্তবান মানুষদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস বিজয়, সহ ত্রাণ সম্পাদক এবিএম রফিকুল আলম ভূঁইয়া, অর্থ সম্পাদক আরেফিন  হক আলভী, মহিলা সম্পাদিকা রওশনারা খান শ্যামলী, সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার রিনা, অর্থ সম্পাদক রাজিয়া বেগম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *