পদ্মা সেতুর সফল বাস্তবায়ন ও শুভ উদ্বোধন উপলক্ষে বাঙালির সাংস্কৃতিক বন্ধন আনন্দ আয়োজন।
শনিবার ২ জুলাই ২০২২ বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালায় আয়োজিত বাঙালি সাংস্কৃতিক বন্দন আয়োজিত বাঙালির অহংকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতুর সকল বাস্তবায়ন ও শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজনে ২৬ টি সাংস্কৃতিক বন্ধনের একত্রিত হয়ে আনন্দ আয়োজন করেন উক্ত আনন্দ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙালি সাংস্কৃতিক বন্ধনের সভাপতি সাইদুর রহমান সজল, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম তিনি বলেন বাঙালির অহংকার আমাদের টাকায় স্বপ্নের পদ্মা সেতুর সফল বাস্তবায়ন ও শুভ উদ্বোধন উপলক্ষে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলার উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি , মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও সুস্থতা ও সফলতা কামনা করছি।